বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং,প্রতারণা,মোবাইল আসক্তি,গুরুজনদের প্রতি শ্রদ্ধাসহ নৈতিক শিক্ষা সংক্রান্ত সচেতনতা বিষয়ক আলোচনা।

            "স্কুল সমাবেশ" 

প্রধান অতিথি :
জনাব আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপ।

বিশেষ অতিথি : জনাব সুজন হালদার,
ভারপ্রাপ্ত কর্মকর্তা,সন্দ্বীপ থানা।

সভাপতিত্ব করেন :
জনাব লায়ন মো: আরিফ,
সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

আয়োজন : রহমতপুর উচ্চ বিদ্যালয়,সন্দ্বীপ,চট্টগ্রাম।


অদ্য বিকাল-৩ টায়, ১৩/১০/২০২৬ খ্রি: রোজ মঙ্গলবার অত্র বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, প্রতারণা, মোবাইল আসক্তি,গুরুজনদের প্রতি শ্রদ্ধাসহ নৈতিক শিক্ষা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব শাহাদাত হোসাইন, স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইসমাইল, অনুষ্ঠানে সভাপতিত্ব করে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব লায়ন মোঃ আরিফ। উক্ত অনুষ্ঠানে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং,প্রতারণা,মোবাইল আসক্তি,গুরুজনদের প্রতি শ্রদ্ধাএবং বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় দাবী নিয়ে আলোচনা হয়। সে সকল দাবী পূরণে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গবৃন্দ।