সহকারী প্রধান শিক্ষক, ‘‘জনাব দুলাল চন্দ্র দাস’’ মহোদয়ের অবসর কালীন বিদায় অনুষ্ঠান

অদ্য ২৯/১০/২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, জনাব দুলাল চন্দ্র দাস মহোদয়ের অবসর কালীন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব লায়ন মোঃ আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইসমাইল।
উক্ত অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক, জনাব দুলাল চন্দ্র দাস মহোদয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রাচুইটি প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য সকল শিক্ষকবৃন্দ তাদের অনুভুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষান্তে বিদ্যালয় সভাপতির অর্থায়নে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।